আমাদের কার্যক্রম

শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তা থেকে রোশনাই – সমাজের প্রতিটি স্তরে ছোঁয়া রাখা আমাদের কাজের অঙ্গীকার। মৃত্তিকা ফাউন্ডেশন কাজ করে মানুষের মৌলিক চাহিদা পূরণে, উন্নয়নের আলো ছড়িয়ে দিতে প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে।

শিক্ষা ও সচেতনতা

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কিন্তু দারিদ্র্য ও সুযোগের অভাবে অনেক শিশু নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হয়। মৃত্তিকা ফাউন্ডেশন বিশ্বাস করে—শিক্ষার মৌলিক সুযোগ নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

শিক্ষা উপকরণ সরবরাহ

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, ব্যাগ ও ইউনিফর্ম সরবরাহ করা হয়, যাতে আর্থিক অভাব তাদের স্কুলে যাওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়।

শিক্ষকদের সম্মাননা ও উৎসাহ প্রদান

গ্রামীণ পর্যায়ের অনেক শিক্ষক নিরলসভাবে কাজ করলেও যথাযথ স্বীকৃতি পান না। আমরা সম্মাননা ও উৎসাহমূলক কার্যক্রমের মাধ্যমে তাঁদের অনুপ্রাণিত করতে কাজ করি।

স্কুল ও মাদ্রাসার অবকাঠামো সহায়তা

শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, টিন, পাখা, আইপিএস বা কম্পিউটার প্রদান করে পড়াশোনার পরিবেশ উন্নয়নে সহায়তা করা হয়, যাতে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি বৃদ্ধি পায়।

স্বাস্থ্য ও স্যানিটেশন

সুস্থ জীবন নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব ও সুযোগ সংকটের কারণে অনেক সাধারণ রোগও বড় সমস্যায় রূপ নেয়।

স্বাস্থ্য ক্যাম্প আয়োজন

নিয়মিত স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে সাধারণ রোগ যেমন রক্তচাপ, জন্ডিসসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।

মেয়েদের স্বাস্থ্য ও স্যানিটেশন সচেতনতা

কিশোরী ও নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মশালা আয়োজন এবং স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়, যাতে তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারে।

বিশুদ্ধ পানির ব্যবস্থা

নলকূপ স্থাপন, মেরামত এবং বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করতে কাজ করা হয়, যাতে আয়রণ বা আর্সেনিকজনিত ঝুঁকি কমে।

টয়লেট ও ড্রেনেজ উন্নয়ন

পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কার, এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা হয়।

শিশু ও বিশেষায়িত মেডিকেল ক্যাম্প

স্কুলভিত্তিক শিশু স্বাস্থ্য পরীক্ষা এবং চোখ, দাঁত, পুষ্টি বিষয়ক বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা ও হাত ধোয়া সচেতনতা

হাত ধোয়া ও জীবাণু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়।

রাস্তা, আলো ও পরিকাঠামো উন্নয়ন

দৈনন্দিন চলাচল, নিরাপত্তা ও সামাজিক যোগাযোগের জন্য মৌলিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্তিকা ফাউন্ডেশন গ্রামীণ জীবনের বাস্তব সমস্যাগুলো সমাধানে অবকাঠামোগত উন্নয়নে কাজ করে।

ভাঙাচোরা রাস্তা মেরামত

স্বেচ্ছাশ্রম ও তহবিল সংগ্রহের মাধ্যমে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে সহায়তা করা হয়।

আলো স্থাপন

গ্রামের রাস্তা ও জনসাধারণের চলাচলের জায়গায় সোলার বা বিদ্যুতের আলো স্থাপনে সহায়তা করা হয়, যাতে রাতে চলাচল নিরাপদ হয়।

নামফলক ও সাইনবোর্ড স্থাপন

গ্রামের রাস্তায় সাইনবোর্ড বসিয়ে পথ চিনতে সহায়তা করা হয়, যা জরুরি সেবার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখে।

কালভার্ট ও সেতু নির্মাণে সহযোগিতা

নালার উপর সেতু বা কালভার্ট তৈরিতে স্থানীয় জনগণের সাথে যৌথভাবে কাজ করা হয়।

বসার স্থান ও ছায়াবৃক্ষ

হাটবাজার বা রাস্তার পাশে বসার জায়গা ও ছায়া সৃষ্টির জন্য ছাউনি ও গাছ লাগানো হয়।

বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা হয়।

মানবিক সহায়তা

মানবিকতা ও সহমর্মিতাই আমাদের কাজের মূল শক্তি। সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মৃত্তিকা ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য।

খাদ্য ও শীতবস্ত্র সহায়তা

দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র প্রদান করা হয়, বিশেষ করে শীতকাল ও সংকটকালে।

অস্থায়ী বসবাসের ব্যবস্থা

দুর্যোগে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের জন্য অস্থায়ী ঘর নির্মাণ বা মেরামতে সহায়তা করা হয়।

জরুরি ত্রাণ কার্যক্রম

বন্যা, ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।

মৃত্যুজনিত সহায়তা

অত্যন্ত দরিদ্র পরিবারগুলোর জন্য কাফনের কাপড় ও দাফন-সংস্থানে সহায়তা প্রদান করা হয়।

একসাথে পরিবর্তনের পথে

আমাদের সঙ্গে যুক্ত হোন ও পাশে থাকুন

আপনার অংশগ্রহণ বা সহযোগিতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। স্বেচ্ছাসেবক হওয়া হোক বা অনুদানের মাধ্যমে—প্রতিটি উদ্যোগই মূল্যবান।